1 Answers

"উক্ত শাসক অর্থাৎ বখতিয়ার খলজির প্রচেষ্টার ফলেই বাংলায় প্রথম মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়”- উক্তিটি যথার্থ।

শিহাবউদ্দিন ঘোরি (মুহাম্মদ ঘোরি, ১১৭৩-১২০৬ সালে) ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেও তা উত্তর ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল। এ সময় বাংলার শাসন ক্ষমতায় সেন শাসকরা ছিল। তখন দূরত্ব, দুর্গমতা এবং বাংলার শাসকদের শক্তিশালী অবস্থানের কারণে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করা সম্ভবপর হয়নি। পরবর্তীতে ১২০৪ সালে কুতুবউদ্দিন আইবেকের সেনাপতি বখতিয়ার খলজি বাংলা জয় করে যে শাসন প্রতিষ্ঠা করেন তাই ছিল বাংলায় প্রতিষ্ঠিত প্রথম মুসলিম শাসন। সমকালীন ইতিহাসবিদ মিনহাজ উস সিরাজ রচিত 'তবকাৎ-ই-নাসিরী' গ্রন্থও এ তথ্যকে সমর্থন করে। বখতিয়ার খলজির বাংলা বিজয়ের পূর্বে বঙ্গভূমিতে আরব বণিক, ইসলাম প্রচারক ও সুফি-সাধকের আগমন ঘটেছিল। তাদের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের ব্যাপক প্রসার ঘটেছে। তবে তারা মুসলিম শাসন কায়েম করতে পারেননি। প্রকৃতপক্ষে বখতিয়ার খলজি বাংলার উত্তর ও উত্তর-পশ্চিমাংশে সেন শাসনের অবসান ঘটিয়ে মুসলমান শাসনের সূচনা করেন। এ শাসন প্রায় সাড়ে পাঁচশ বছর বছরের অধিক স্থায়ী হয়েছিল। বখতিয়ার খলজি রাজ্য জয় করেই ক্ষান্ত হননি, বিজিত অঞ্চলে তার শাসন সুপ্রতিষ্ঠিত করতেও তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন।

উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের পূর্বে এ অঞ্চলে ইসলামের আগমন ঘটলেও তিনিই সর্বপ্রথম বাংলায় মুসলিম শাসন কায়েম করেন।

5 views

Related Questions