1 Answers

উদ্দীপকে সামিয়ার উপস্থাপিত গ্রন্থ ও পত্রিকাগুলো রাজা রামমোহন রায়ের পরিচয়কে তুলে ধরে। তিনি শিক্ষাবিস্তারেও অবদান রাখেন।
রাজা রামমোহন রায় ছিলেন একজন অসাধারণ পণ্ডিত ব্যক্তি। তিনি বহু গ্রন্থ লিখেছেন। তিনি আরবি, ফারসি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষা জানতেন। তার জ্ঞানের এই পরিধি তিনি কাজে লাগিয়েছিলেন সমাজ সংস্কারে। তার প্রচেষ্টা ছিল ভারতীয় উপমহাদেশে জ্ঞানবিস্তার ও জনগণের উন্নয়ন। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক।
রামমোহন বিশ্বাস করতেন, দেশের মানুষের জন্য প্রয়োজন ইংরেজি শিক্ষার। এ কারণে তিনি নিজে সংস্কৃত পণ্ডিত হওয়া সত্ত্বেও ১৯২৩ সালে প্রস্তাবিত সরকারি সংস্কৃত কলেজের প্রতিষ্ঠার বিরোধিতা করেন। রাজা রামমোহন ১৮২২ সালে কলকাতায় 'অ্যাংলো হিন্দু স্কুল' প্রতিষ্ঠা করেন; যেখানে ইংরেজি, দর্শন, আধুনিক বিজ্ঞান পড়াবার ব্যবস্থা ছিল। এদেশবাসীকে সংস্কৃতি শিক্ষার বদলে আধুনিক জ্ঞান, বিজ্ঞান, দর্শন শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করে গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন। তাছাড়া ভারতীয়দের শিক্ষার জন্য ইংরেজ সরকার কর্তৃক নির্ধারিত ১ লক্ষ টাকা তিনি সংস্কৃত ও মাদ্রাসা শিক্ষায় ব্যয় না করে আধুনিক শিক্ষায় ব্যয় করার জন্যও আবেদন করেন।

4 views

Related Questions