1 Answers

মমিন তাদের গ্রামের সমস্যা দূর করার জন্য ইউনিয়ন পরিষদের দ্বারস্থ হয়।

স্বাস্থ্যসম্মত উপায়ে পরিবেশকে পরিষ্কার রাখার প্রক্রিয়াকে বলা হয় স্যানিটেশন। স্যানিটেশন একটি জীবনব্যবস্থা। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য উপযুক্ত স্যানিটেশনের ব্যবস্থা থাকতে হবে।

মোমিনদের গ্রামে স্যানিটেশন ও পানির সঠিক ব্যবস্থা নেই। তাই মমিন ইউনিয়ন পরিষদে আবেদন করে এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্যে। ইউনিয়ন পরিষদে পল্লি পানি সরবরাহ ও স্যানিটেশন স্ট্যান্ডিং কমিটি রয়েছে যারা বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে কাজ করে। ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত মমিনদের সেবা ও অধিকারগুলো হলো- স্যানিটারি পায়খানা তৈরি ও ব্যবহারে জনগণকে উৎসাহ প্রদান এবং স্থাপনে সহায়তা প্রদান করা; কুয়া, পানি তোলার কল, পুকুর ও পানি সরবরাহের ব্যবস্থা ও সংরক্ষণ করে খাবার পানির উৎসগুলো দূষণের হাত থেকে রক্ষা করা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন কুয়া, পুকুর এবং অন্যান্য দূষিত স্থানের পানি ব্যবহার না করার জন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি করা ইউনিয়ন পরিষদের দায়িত্ব। এছাড়াও ইউনিয়ন পরিষদ খাবার পানির জন্য সংরক্ষিত কুয়া, পুকুর এবং অন্যান্য স্থানের পানিতে গোসল, কাপড় কাচা, গবাদি পশুর গোসল ও পাট পচানো নিষিদ্ধ করে।

ইউনিয়ন পরিষদের এ সকল কর্মকাণ্ড মমিনদের গ্রামের সমস্যা দূরীকরণে ব্যাপক ভূমিকা পালন করতে পারে।

5 views

Related Questions