1 Answers
উদ্দীপক রুবেল তার ধান গাছে চিট হওয়ার আশঙ্কা বোধ করে।
প্রতিটি ফসলের দৈহিক বৃদ্ধি ও ফলন ভালোর জন্য নির্দিষ্ট তাপমাত্রার দরকার হয়। ফসলের জীবনচক্র তাপমাত্রার উপর নির্ভর করে। উপযোগী তাপমাত্রার কম বেশি হলে ফলন ভাল হয় না। যেমন গমের অঙ্কুরোদগমের তাপমাত্রা সর্বনিম্ন ৩০ সে, সর্বোত্তম ২২.৫° সে, সর্বোচ্চ ৩৬০ সে, ধানের সর্বনিম্ন ১০° সে, সর্বোত্তম ৩৩° সে ও সর্বোচ্চ ৪২° সে। মাঠ ফসলে তাপমাত্রা কম থাকলে ফলন কম হয়। তাপমাত্রার তারতম্যের কারণে ফসলের জীবনকালেরও তারতম্য হয়। তাপমাত্রা বেশি হলে আগাছা, রোগ ও পোকামাকড়ের আক্রমণ বাড়ে। তাপমাত্রা বেশি কমে গেলে ধানের চারা ক্ষতিগ্রস্ত হয়। নিম্ন তাপমাত্রার কারণে ধানগাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, ধানগাছ হলদে বর্ণ ধারণ করে, ধানের চারা দুর্বল হয় এবং চিটা হয়ে যায়।
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, ধান চিটা হওয়ার কারণ নিম্ন তাপমাত্রা।