1 Answers
সাধারণত দুই বছর থেকে ছয় বছর বয়সকালে শিশু সামাজিক সম্পর্ক | স্থাপনের শিক্ষা গ্রহণ করে।
আড়াই বছরের শিশুর মধ্যে সামাজিক পরিবর্তন বেশ সুস্পষ্ট হয়ে ওঠে। শৈশবকালে পরিবার, খেলার সাথী, সহপাঠী এবং স্কুল শিক্ষকের সাথে সামাজিকতা ও আচরণের ভিত তৈরি হয়।
তনয়ের বয়সী শিশুরা সমবয়সীদের সাথে বেশি সময় কাটাতে চায় এবং বেশি আনন্দ উপভোগ করে। তারা বড়দের মনোযোগ ও অনুমোদন প্রত্যাশা করে। পরিবারের সদস্যসহ অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে চায়। ৩/৪ বছর এক সাথে খেলা শুরু করে এবং পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। তনয়ও এ বয়সে অন্যদের সাথে খেলাধুলা করে। খেলার সাথীদের সাথে শত্রুতা কমতে থাকে এবং বন্ধুত্ব বাড়তে থাকে।
প্রাথমিক শৈশবকালে সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিশু ন্যায় অন্যায় উপলব্ধি করতে পারে। এসময়ে বাবা-মার সঠিক পরিচালনা, আদর্শ ও অবিচার নীতিবোধ এবং এর সাথে স্নেহ-মমতা তার নৈতিক বিকাশ ও ব্যক্তিত্বকে ত্বরান্বিত করবে। সুতরাং ৪ বছর বয়সী তনয় সামাজিক সম্পর্ক স্থাপনে সক্ষম।