1 Answers
কুমারপাড়ার যুবকদের করণীয় হলো সীমিত দায়সম্পন্ন পাবলিক লিমিটেড ব্যবসায় স্থাপন করা।
যে কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন ৭ এবং সর্বোচ্চ স্মারকলিপিতে উল্লেখ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য এবং শেয়ার ও ঋণপত্র জনগণের উদ্দেশ্যে বিক্রয়ের জন্য আহ্বান জানানো যায় তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলে।
১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি গঠন করতে হলে প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হবে। উদ্যোগ গ্রহণের মধ্যে রয়েছে পরিকল্পনা প্রণয়ন ও নামকরণ। এরপর রয়েছে দলিলপত্র প্রণয়ন পর্যায়। এর মধ্যে রয়েছে সংঘস্মারক, সংঘবিধি, পরিচালকদের সম্মতিপত্র ইত্যাদি জমা দান। তৃতীয় পর্যায়ে রয়েছে নিবন্ধনপত্র সংগ্রহ। এ পর্যায়ে নিবন্ধনের একটি আবেদন ফরম সংগ্রহ, প্রয়োজনীয় দলিলপত্রসহ জমা দিতে হবে। সর্বশেষ পর্যায়ে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানির গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সুতরাং বলা যায়, কুমারপাড়ার যুবকদের ব্যবসায় স্থাপনে উদ্যোগ গ্রহণ, দলিলপত্র প্রণয়ন, নিবন্ধন সংগ্রহ এবং কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।