1 Answers

ফাহাদের আচরণে মানসিক স্বাস্থ্যের ইতিবাচক বৈশিষ্ট্য ফুটে উঠেছে।

মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় শরীর ও মনের দিক থেকে সুস্থ অবস্থা ও পরিবেশের সাথে সুস্থ সংগতি বিধান করা।ফাহাদ সর্বদা উৎফুল্ল থাকে। সে সব বিষয়ে আগ্রহী। সে গান করে, বিতর্ক করে। ফাহাদ অত্যন্ত সংস্কৃতিমনা ছেলে। তার মধ্যে ব্যাপক আত্মবিশ্বাস লক্ষ করা যায়। যেহেতু সে বিতর্ক করে তা থেকে বোঝা যায় তার চিন্তা করার ক্ষমতা আছে। সে যুক্তি প্রয়োগ করার ও বিচার বিবেচনা করার ক্ষমতা রাখে। পড়াশোনাতে সে অনেক ভালো। সে শিক্ষকদেরও অনেক শ্রদ্ধা করে। তার মধ্যে মানসিক আত্মতৃপ্তির লক্ষণ প্রকাশিত হয়েছে। এই কারণে তার মেজাজ অনেক ভালো থাকে। ফলে সকলের সাথে ভালো ব্যবহার করে। তাই বলা যায় যে, ফাহাদ মানসিকভাবে সুস্থ একজন ছেলে।

5 views

Related Questions