1 Answers

মি. নিজামের প্লাস্টিক থেকে খেলনা তৈরির কাজটি উদ্যোক্তার 'উদ্ভাবনী শক্তি' গুণের সাথে সাদৃশ্যপূর্ণ।

 নিজের মেধা ও বুদ্ধি কাজে লাগিয়ে নতুন ধারণা বা পদ্ধতি তৈরি করার ক্ষমতা হলো উদ্ভাবনী শক্তি। এর মাধ্যমে উদ্যোক্তা নতুন নতুন পণ্য ও ধারণা নিয়ে আসেন। এছাড়া উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশন বা পদ্ধতি ব্যবহার করেন। ফলে শিল্প ক্ষেত্রের উন্নয়ন হয়। 

উদ্দীপকের মি. নিজাম পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী পুনঃব্যবহারযোগ্য করার চিন্তা করছেন। সে চিন্তা থেকেই তিনি পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং করাণ কারখানা স্থাপন করেন। নষ্ট হওয়া প্লাস্টিক থেকে তিনি শিশুদের খেলন তৈরি করেন। এতে পরিত্যক্ত প্লাস্টিক কাঁচামাল হিসেবে ব্যবহৃত হওয়ার পরিবেশ দূষণও কমছে। উৎপাদন প্রক্রিয়ায় এ নতুন ধারণা ও পদ্ধতি মি নিজামের নিজস্ব মেধা ও বুদ্ধি থেকে এসেছে। সুতরাং, মি. নিজামের মধ্যে উদ্যোক্তার উদ্ভাবনী শক্তি গুণটি ফুটে ওঠেছে

5 views

Related Questions