1 Answers
ঋতুর কার্ডের সুবিধা অপেক্ষাকৃত বেশি কেননা সেখানে ব্যাংকে জমা থাকা টাকার অতিরিক্ত টাকা উত্তোলন করা যায়।
আরিয়ানের কার্ড থেকে শুধু তার যে পরিমাণ টাকা জমা থাকবে সে শুধু সেই পরিমাণই তুলতে পারবে। যেটা খুবই সাধারণ একটি ব্যাপার। কিন্তু ঋতুর কার্ডে ব্যাংকে জমা টাকার পরিমাণ থেকে বেশি টাকা উত্তোলন করা যায় সেটা একটি স্বল্পমেয়াদি ঋণ হিসেবে গ্রহণ করা যায়। সুতরাং বলা যায় যে, ঋতুর মতো কার্ডের সুবিধা থাকলে নিজের জমানো টাকা থেকে অতিরিক্ত টাকার প্রয়োজন হলেও কারও কাছ থেকে ধার করার প্রয়োজন পড়ে না।
উদ্দীপকটিতে আরিয়ন যে কার্ডটি ব্যবহার করেন সেটার নাম সম্ভবত ডেবিট কার্ড। আর ঋতু যে কার্ডটি ব্যবহার করেন সেটির নাম ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে শুধু জমাকৃত টাকা ATM বুথ থেকে উত্তোলন করা যাবে। আর ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য হচ্ছে এখানে ব্যাংক টাকা জমা না থাকলেও টাকা উত্তোলন করা যাবে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত। এক্ষেত্রে ক্রেডিট কার্ডহোল্ডারের ব্যাংকের সাথে অন্যান্য হিসাবে জড়িত থাকতে হয়। ক্রেডিট কার্ড, ঋতুকে স্বল্পমেয়াদি ঋণের সুবিধা প্রদান করে।
তাই বলা যায়, ঋতুর কার্ডটি বেশি সুবিধা প্রদান করে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।