1 Answers

উদ্দীপকে মি. কায়সার অল্প সময়ে একাধিক বিভাগে কাজ করেন পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে।

পর্যায়ক্রমে সমপর্যায়ের বিভিন্ন পদে কাজ করার মাধ্যমে কর্মীরা যে প্রশিক্ষণ পেয়ে থাকে তাকে পদ পরিবর্তন পদ্ধতি বলে।

উদ্দীপকে মি. কায়সার ব্যাংকের সিনিয়র অফিসার। তিনি চান তার ব্যাংকের সকল অফিসারকে সব কাজ জানতে হবে। কিন্তু তিনি সিনিয়র অফিসার হওয়া সত্ত্বেও তিন বছরে তাকে ঋণদান বিভাগ ও বৈদেশিক বিনিময়ের দুটি বিভাগে কাজ করতে হয়েছে। এক্ষেত্রে তার অন্য দুটি বিভাগে কাজ করার ওপর প্রশিক্ষণ, দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পায় যা পদ পরিবর্তন প্রশিক্ষণের অন্তর্গত। এ পদ্ধতিতে কর্মী বা নির্বাহীদেরকে এক পদ হতে অন্য পদে বা একস্থান হতে অন্যস্থানে স্থানান্তর করে বিভিন্ন কাজে ও পরিস্থিতিতে কাজ করতে পারদর্শী করে তোলা হয়। এতে তারা যেকোনো পরিবর্তিত পরিস্থিতি ও প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম হয়। তাই বলা যায়, মি. কায়সার অল্প সময়ে পদ পরিবর্তন প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে একাধিক বিভাগে কাজ করেছেন।

4 views

Related Questions