1 Answers
উদ্দীপকে শামসু মিয়া ট্রেড বা পণ্য বিনিময় করেছেন।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলে। বণ্টনের ক্ষেত্রে উৎপাদনকারী ও ভোগকারীর মধ্যে মালিকানাগত বা ব্যক্তিগত বাধা দূর করাই এর উদ্দেশ্যে। উৎপাদনকারীর নিকট হতে পণ্য ভোগকারীর নিকট পৌছানোর ক্ষেত্রে একাধিকবার ক্রয়-বিক্রয়ের প্রয়োজন দেখা দেয়। যার সবকিছুই বাণিজ্যের আওতাধীন।
উদ্দীপকে গঞ্জে শামসু মিয়ার দোকান। শহর থেকে পণ্য কিনে আনেন। বিভিন্ন কোম্পানির পরিবেশকরা গাড়িতে করে মাল দিয়ে যায় এবং তিনি এলাকার গ্রাহকদের নিকট বিক্রয় করেন। এভাবে শামসু মিয়া মাল ক্রয়-বিক্রয়ের মাধ্যমে তার ব্যবসায়ের মালিকানা বা ব্যক্তিগত বাধা দূর করে। সাধারণত উৎপাদকের এসব মাল গ্রাহক বা ভোক্তার নিকট বিক্রয় করে থাকেন। বিনিময়ের মাধ্যমে বাণিজ্য পণ্য বা সেবা হস্তান্তরজনিত সমস্যা দূর করে। অর্থাৎ শামসু মিয়া বাণিজ্যের অধীনে ট্রেড বা বিনিময় কার্য সম্পাদন করেন।