1 Answers
উদ্দীপকে মি. চৌধুরী ব্যবসায়ের আওতাধীন প্রত্যক্ষ সেবা কাজটি করেছেন।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে সরাসরি সেবা প্রদানের সাথে জড়িত অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রত্যক্ষ সেবা বলে। প্রত্যক্ষ মেবা হতে হলে অবশ্যই মুনাফা অর্জনের উদ্দেশ্যে থাকতে হয় এবং ব্যক্তিবা প্রতিষ্ঠানের নিজস্ব সংশ্লিষ্ট কার্যাবলি সম্পাদন করতে হয়।
উদ্দীপকে মি. মাসুদ চৌধুরী চট্টগ্রাম আগ্রাবাদের হোটেল হিলটনের মালিক। তিনি ইদানিং বান্দরবান ও রাঙামাটিতে আরও দুটি রিসোর্ট গড়ে তুলেছেন। সারা বছরই তার রিসোর্টে ভিড় থাকে। তিনি তার প্রতিষ্ঠান থেকে সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকেন। মি. মাসুদ হোটেল পরিচালনার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের থাকা, খাওয়া ও অন্যান্য সেবা প্রদান করে থাকেন। যার ফলে পর্যটকরাও খুশি হয় এবং স্বাধীনভাবে থাকতে পারে। অর্থাৎ মি. মাসুদ সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকেন যা তার ব্যবসায়ে প্রত্যক্ষ সেবার অন্তর্ভুক্ত। তাই বলা যায়, মি. চৌধুরী তার ব্যবসায়ের আওতাধীন প্রত্যক্ষ সেবা কাজটি করেছেন।