1 Answers
উদ্দীপকে উল্লিখিত নোবেলজয়ী সংস্থা হলো গ্রামীণ ব্যাংক।
গ্রামীণ ব্যাংক একটি বেসরকারি সংস্থা। এটি ১৯৭৬ সালে ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে যাত্রা শুরু করে। সংস্থাটি গঠনের প্রধান উদ্দেশ্য ছিল- গ্রামের দুস্থ, অসহায়, পুঁজিহীন মহিলা ও দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করা। এ লক্ষ্যে সংস্থাটি দরিদ্র জনগোষ্ঠীকে নির্দিষ্ট গ্রুপে অন্তর্ভুক্ত করে তাদের সংগঠিত করার মাধ্যমে সমস্যা সমাধানে প্রত্যয়ী করে তোলে। দরিদ্র জনগোষ্ঠীকে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য সচেতন করে তোলে। এজন্য সংস্থাটি মহিলাদের মধ্যে বিনা জামানতে এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋণ বিতরণ করে। এছাড়া গ্রামীণ ব্যাংক বিভিন্ন ধরনের বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে। এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে সংস্থাটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে।
উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত বেসরকারি সংস্থার মধ্যে একটি ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। উপরের আলোচনায় সুস্পষ্ট যে, পুরস্কারপ্রাপ্ত সংস্থাটি গ্রামীণ ব্যাংক।