1 Answers
উদ্দীপকে কৃষি সমবায় সমিতির মাধ্যমে মিল্কভিটা নামক দুগ্ধ উৎপাদন ও বাজারজাতকরণ প্রতিষ্ঠানের কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে। মিল্কভিটা কোম্পানীর সমবায়টি পেশার ভিত্তিতে তৈরি দুগ্ধ সমবায় সমিতি নামে পরিচিত।
মিল্কভিটা কৃষি সমবায়ের মূলনীতিসমূহ মেনে কৃষি সমবায় সমিতি গঠন করে। এক্ষেত্রে তারা সমিতির সদস্য হিসেবে একই এলাকার বিভিন্ন দুগ্ধ খামারী, গ্রামের গাভি পালনকারী কৃষক বা খামারীদেরকে একত্র করে। তারা গণতন্ত্রের ভিত্তিতে সকল সিদ্ধান্ত গ্রহণ করে এবং সকলে সহযোগিতার মানসিকতা বজায় রাখে। তাদের সমবায়ের প্রতিটি সদস্যের সমঅধিকার নিশ্চিত করে এবং সকল সিদ্ধান্তে নিরপেক্ষ মানদণ্ড রক্ষা, করে। সমবায়ের সকল সদস্য নিজেদের মিতব্যয়িতা বজায় রাখে। এভাবে মিল্কভিটা স্থানীয় কৃষকদের সাথে মিলে দুগ্ধ সমবায় সমিতি গঠন করে। মিল্কভিটা তাদের পণ্য বা দুধ দেশের বাজারে বিক্রি করে ও বিদেশে রপ্তানি করে। বিদেশে রপ্তানির ক্ষেত্রে তারা বিদেশি ডিলারের কাছে তাদের পণ্য সরাসরি বিক্রি করে, জাহাজ বা উড়োজাহাজের মাধ্যমে সরকারি নীতিমালা অনুযায়ী পাঠিয়ে দেয়। দেশের বাজারে তারা বিভিন্ন সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে অথবা কোম্পানির নিজস্ব বিক্রয় কেন্দ্রে বিক্রির উদ্দেশ্যে জমা করে। ডিলাররা এসব উৎস থেকে দুধ সংগ্রহ করে। ডিলারেরা দুধ খুচরা ব্যবসায়ীদেরকে যোগান দেয়। অনেক খুচরা ব্যবসায়ি সরাসরি কোম্পানি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বা বিক্রয় কেন্দ্র থেকেই দুধ সংগ্রহ করে থাকে। খুচরা ব্যবসায়ি থেকে সাধারণ মানুষ এসব দুধ ও দুগ্ধজাত পণ্য ক্রয় করে।
এভাবেই মিল্কভিটা তাদের সমবায়ের মাধ্যমে দুধ বাজারজাত করে এবং গৃহীত মুনাফা সদস্যদের মাঝে সমানভাবে বণ্টন করে।