1 Answers

গোবর, পচা আবর্জনা, খৈল, সবুজ সার, হাঁড়ের গুঁড়া, হাঁস- মুরগির বিষ্ঠা ইত্যাদি হলো জৈব পদার্থ।

মাটির ভৌত গুণাবলি উন্নয়নে জৈব পদার্থ বিশেষ ভূমিকা পালন করে। জৈব পদার্থ মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে মাটিকে সরস রাখে এবং মাটিস্থ রন্দ্র পরিসরের সংখ্যা বৃদ্ধি করে বায়ু ও পানি চলাচলের পথ সুগম করে। এছাড়াও জৈব পদার্থ মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এভাবে জৈব পদার্থ মাটির বুনট ও গঠন বিন্যাসে উন্নয়ন ঘটিয়ে মাটির ভৌত গুণাবলি উন্নত করে।

4 views

Related Questions