1 Answers
পোল্ট্রি খামারে জৈব নিরাপত্তা বলতে খামারে হাঁস-মুরগির রোগ প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থাকে বোঝায়। জৈব নিরাপত্তার মধ্যে রয়েছে- সর্বদা খামারে হাঁস-মুরগির সুস্বাস্থ্য নিশ্চিত করা। খামারের অভ্যন্তরের পরিবেশ যথাসম্ভব স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত রাখা। খামারে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ প্রতিরোধ ব্যবস্থা হিসেবে জীবাণুনাশক কার্যক্রম পালনকারী। পোল্ট্রি খামারে রোগ ব্যবস্থাপনা মৌলিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম। তাই পোল্ট্রি খামারের মালিকগণ যদি রোগ প্রতিরোধ ও প্রতিকার সম্বন্ধে জ্ঞাত থাকেন তবে সে খামার লাভজনক পর্যায়ে থাকে।
7 views
Answered