1 Answers

উদ্দীপকের রমিজ মিয়া তার জমির মাটির নমুনা নিয়ে পরীক্ষাগারে পরীক্ষা করেন। রমিজ মিয়া লিটমাস পেপারের সাহায্যে তার জমির মাটির নমুনা পরীক্ষা করেন। এ পদ্ধতিতে পরীক্ষা করতে মাটির নমুনা ৫০ গ্রাম, ২টি বিকার, ১টি কাচদণ্ড ও ১টি করে লাল ও নীল লিটমাস পেপারের প্রয়োজন হয় এসব প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের পর তিনি বিকারে নমুনা মাটি নিলেন। তাতে ১৫০ মিলি পানি যোগ করে কাচদণ্ডের সাহায্যে ৩০ মিনিট নাড়ালেন। এরপর ২০ মিনিট বিকারটি স্থির রেখে লাল ও নীল লিটমাস পেপার ডুবান। দেখা গেলো লাল লিটমাস পেপারটি অপরিবর্তিত থাকলো। অন্যদিকে, নীল লিটমাস পেপারটি লাল হলো অর্থাৎ দ্রবণের মাটি অম্লীয় প্রকৃতির তা জানা গেলো ।

উপরোক্ত পদ্ধতি অনুযায়ী রমিজ মিয়া তার জমির মাটির অম্লমান পরিমাপ করেন।

4 views

Related Questions