1 Answers

pH মিটারের সাহায্যে এস আর ডি আই সহজেই মাটির অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপ করে। পরীক্ষায় রহিমের জমির মাটিতে অম্লমান ৪.৫ পাওয়া যায়, যা অত্যন্ত অম্লীয়। এ ধরনের মাটিতে ফসলের ফলন দিন দিন কমতে থাকে। pH মিটারের সাহায্যে অম্লত্ব ও ক্ষারত্ব পরিমাপের জন্য গ্লাস ইলেকট্রোড pH মিটার, নমুনা মাটি, বাফার দ্রবণ, পাতিত পানি, বিকার, ওয়াশ বোতল, কাচ দণ্ড ইত্যাদি প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে। নিম্নোক্ত কাজের পদ্ধতি অনুসরণ করে এস আর ডি আই মাটির অম্লমান নিরূপণ করেছিল: 

i. নিক্তিতে মেপে নমুনা থেকে ১০ গ্রাম মাটি বিকারে নিয়ে তাতে ২৫ মিলি পাতিত পানি নিয়েছিল। 

ii. কাচ দণ্ড দিয়ে পানি ও মাটির দ্রবণ ৩০ মিনিট নাড়াচাড়া করেছিল। 

iii. বিকারটি এক ঘণ্টা রেখে দিয়ে বাফার দ্রবণ দিয়ে pH মিটারে pH ঠিক করে নিয়েছিল।

iv. বিকারের পানিতে pH মিটারের ইলেকট্রোড ডুবিয়েছিল। 

V. pH মিটার চালু করার সাথে সাথে যন্ত্রটির মনিটরে pH মান ৪.৫ নির্দেশিত হয়েছিল।উল্লিখিত পদ্ধতিতে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বুঝেছিল মাটির অম্লমান ৪.৫, যার ফলে রহিমের জমিতে ফসলের ফলন কম হচ্ছিল।

 

5 views

Related Questions