1 Answers
জৈব পদার্থ মাটির একটি গুরুত্বপূর্ণ উপাদান যা জীবজন্তুর মৃতদেহ, গাছপালা, লতাপাতা, প্রাণীর মলমূত্র প্রভৃতি পচে তৈরি হয়।
আদর্শ মাটিতে ৫% জৈব পদার্থ থাকে। জৈব পদার্থ মাটিস্থ অণুজীবগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে প্রয়োজনীয় পুষ্টি উপাদানসমূহ গাছের গ্রহণ উপযোগী হয়। তাছাড়া জৈব পদার্থ মাটির গঠন উন্নত করে, পানি ধারণ ও বায়ু চলাচল ক্ষমতা বাড়ায় এবং মাটির অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে। ফলে মাটির উর্বরতা ও উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়। এসকল কারণে জৈব পদার্থকে "মাটির প্রাণ” বলা হয়।
10 views
Answered