1 Answers

রহমান বাজারদর যাচাই করে গাছের ফল বিক্রি করলে লোকসানের সম্মুখীন হত না। অনেক ক্ষেত্রে বাগানের মালিকগণ ফল সংগ্রহের পূর্বেই ঠিকাদার, আড়তদার, ফড়িয়া ব্যক্তিদের নিকট গাছে থাকা অবস্থায় ফল বিক্রি করে দেন। এতে তাদের বাজার যাচাই করার সুযোগ না থাকায় বেশির ভাগ ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হন, যেটা রহমানের ক্ষেত্রেও হয়েছিল।

রহমান এক্ষেত্রে সমবায়ের মাধ্যমে ফল বাজারজাত করতে পারত। কারণ সমবায় ভিত্তিতে বাগান মালিক বা চাষিগণ সংঘবদ্ধ হয়ে ফল একত্রীকরণ ও নির্ধারিত মূল্যে বাজারজাতকরণ সুচারুভাবে পরিচালনা করতে পারে। ফলে তাদের পক্ষে অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকে। মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া ও আড়তদারের মাধ্যমে প্রতারিত হওয়ার সুযোগ থাকে না। এরূপ ক্ষেত্রে নিজেদের প্যাকিং কারখানা, পরিবহনের ট্রাক ও গুদামজাত করার ব্যবস্থাও থাকে। আলোচনার পরিশেষে বলা যায়, রহমান সমবায়ের মাধ্যমে তার আমগুলো বিক্রি করলে তার লোকসান হত না বরং ন্যায্যমূল্য পেয়ে লাভবান হত।

4 views

Related Questions