1 Answers

উদ্দীপকে ইমরানের বাইসাইকেলটির নিরাপত্তার জন্য শুধু তালাবদ্ধ করাই যথেষ্ট নয় বরং আল্লাহর ওপর তাওয়াক্কুল করাও অপরিহার্য। আরবি তাওয়াক্কুল শব্দের অর্থ ভরসা করা, নির্ভর করা। কোনোকিছু অর্জনের জন্য চেষ্টা বা সাধনা করার পর সফলতার জন্য মহান আল্লাহর ওপর ভরসা রাখা বা নির্ভর করাকে তাওয়াক্কুল বলে। কাঙ্ক্ষিত সফলতার জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিয়ম অনুযায়ী চেষ্টা ও সাধনা করা, সফল হলে আল্লাহর শোকর আদায় করা এবং কাঙ্ক্ষিত সফলতা না পেলে ধৈর্যধারণ করাই তাওয়াক্কুলের মূলকথা। আল্লাহর ওপর তাওয়াক্কুল করার মাধ্যমে প্রমাণিত হয় যে, বান্দা আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট। খাঁটি মুমিন হতে হলে জীবনের সবক্ষেত্রে এবং সর্বাবস্থায় আল্লাহর ওপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ বলেন, "তোমরা একমাত্র আল্লাহর ওপর তাওয়াক্কুল কর, যদি তোমরা মুমিন হও” (সুরা আল মায়িদা: ২৩)। যারা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তাদের ভালোবাসেন। তাওয়াক্কুলের বড় সুফল হলো, যে যত বেশি তাওয়াক্কুল করবে তার ওপর তত বেশি আল্লাহর সাহায্য আসবে।

আল্লাহ তায়ালা বলেন, "যে ব্যক্তি আল্লাহর ওপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহই যথেষ্ট" (সুরা আত-তালাক: ৩)। উদ্দীপকে ইমরান প্রতিদিন অফিসে পৌঁছে তার বাইসাইকেলটি সঠিকভাবে তালা দিয়ে গ্যারেজে রেখে এর নিরাপত্তার জন্য আল্লাহর সাহায্য কামনা করে। অর্থাৎ সে শুধু তালার ওপর নির্ভর করে না। কেননা সে বিশ্বাস করে, তালা কখনো বাইসাইকেলের পূর্ণনিরাপত্তা দিতে পারে না। চোর তালা ভেঙেও এটি নিয়ে যেতে পারে। একমাত্র আল্লাহ তায়ালাই সাইকেলের সর্বোচ্চ নিরাপত্তা দিতে পারেন।

4 views

Related Questions