1 Answers

উদ্দীপকের ব্যক্তিদ্বয় তাদের বক্তৃতায় যথাক্রমে সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে আলোচনা করেছেন, সংস্কৃতি ও সভ্যতার পারস্পরিক সম্পর্ক তাৎপর্যপূর্ণ ও পরিপূরক।

সংস্কৃতির অনুকূল পরিবেশ সৃষ্টি করে সভ্যতা। সমাজবিজ্ঞানীদের মতে, উর্বর মাটি ও উপযুক্ত জলবায়ু ব্যতিরেকে চারা গাছের পুষ্টি ও বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অনুরূপভাবে, সংস্কৃতির সুস্থ বিকাশ ও উন্নতির প্রয়োজনে উপযুক্ত পরিবেশের প্রয়োজনীয়তা অপরিসীম। সভ্যতার ভিত্তিতেই সংস্কৃতির এই সহায়ক পরিবেশ সৃষ্টি হয়। সভ্যতা যত বেশি সমৃদ্ধি লাভ করে সংস্কৃতির অগ্রগতির সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পায়। উন্নত সভ্যতার ভিত্তিতে উন্নত সংস্কৃতি গড়ে ওঠে। সভ্যতা ও সংস্কৃতি পরস্পরকে প্রভাবিত করে। সভ্যতা হলো মানব সমাজের চালিকাশক্তি এবং সংস্কৃতি হলো এই শক্তির নিয়ামক। মূল্যবোধের পরিবর্তনের কারণে সংস্কৃতির পরিবর্তন ঘটে। এভাবে সভ্যতাও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়। সংস্কৃতি মানুষের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করে আর সভ্যতা মানুষের দৃষ্টিভঙ্গির দ্বারা প্রভাবিত হয়। সংস্কৃতি ও সভ্যতা একই উৎস হতে উদ্ভুত এবং এর উৎস মূল হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তি ও প্রতিভা। সভ্যতার বিভিন্ন অবদান সংস্কৃতির সংমিশ্রণে এক কালজয়ী রূপ লাভ করে। যেমন: তাজমহল। সর্বোপরি সভ্যতা সংস্কৃতির অঙ্গীভূত হিসেবে বিবেচিত হয়।

সুতরাং উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, সংস্কৃতি ও সভ্যতার মধ্যে গভীর সম্পর্ক বিদ্যমান।

5 views

Related Questions