1 Answers
আবু সালেহ সাহেবের মতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন নেই। ইসলামের দৃষ্টিতে তার দৃষ্টিভঙ্গি ইমানহীনতার পরিচয় বহন করে। ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা অবশ্য প্রয়োজনীয়। কারণ ইসলামি রাষ্ট্র পূর্ণাঙ্গরূপে ইসলামের সকল বিধান বাস্তবায়নকারী কল্যাণ রাষ্ট্র। ইসলাম যেহেতু একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা সেহেতু পূর্ণাঙ্গরূপে ইসলামের বিধান পালনের মাধ্যমে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ইসলামি রাষ্ট্র আবশ্যক। অনৈসলামিক রাষ্ট্রে মানুষের আইন চালু থাকে। পক্ষান্তরে ইসলামি রাষ্ট্রে চালু থাকে আল্লাহর আইন। সুতরাং আল্লাহর কালিমাকে সব কিছুর উপরে স্থান দেওয়ার জন্য ইসলামি রাষ্ট্র আবশ্যক। আল্লাহ বলেন, 'আল্লাহ যে কিতাব নাজিল করেছেন তা অনুযায়ী তুমি মানুষের মধ্যে বিচার-ফায়সালা করবে' (সুরা মায়িদা-৪৮)।
পারস্পরিক কল্যাণ কামনা ও সাহায্য-সহযোগিতার ফলে ইসলামি রাষ্ট্রের সকল নাগরিকের উন্নতি, অগ্রগতি, সুখ-শান্তি নিশ্চিত হয়। কুরআনের সকল বিধান পালন করলেই কেবল সত্যিকারের ইমানদার হওয়া সম্ভব। আর সকল বিধান পালনে ইসলামি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক। ইসলামি রাষ্ট্র ছাড়া পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করা যায় না।