1 Answers

পাঠ্যবইয়ে বর্ণিত সৎ ব্যবসায়ীর মর্যাদা সম্পর্কিত হাদিসের আলোকে বলা যায়, বশির সাহেব পরকালে উচ্চ মর্যাদায় আসীন হবেন। জীবিকা অর্জনের একটি উত্তম উপায় হলো ব্যবসা। অনেক মানুষই ব্যবসায়ের মাধ্যমে আয়-উপার্জন করেন। ব্যবসায়ের ক্ষেত্রে একজন ব্যবসায়ী যদি সততা অবলম্বন করেন তবে তিনি সবার কাছে প্রশংসিত হন। এমনকি পরকালে আল্লাহ তায়ালাও তাকে উত্তম প্রতিদানের মাধ্যমে সম্মানিত করেন।

উদ্দীপকের ব্যবসায়ী বশির সাহেব একজন সৎ লোক। তিনি ওজনে সবসময় সঠিক দেন এবং ক্রেতার কাছে কখনো পণ্যের দোষ-ত্রুটি গোপন করেন না। তার মতো সৎ ব্যবসায়ীদের জন্য রাসুল (স) আল্লাহর পক্ষ থেকে সু-সংবাদ দিয়েছেন। রাসুল (স) বলেন, 'সত্যবাদী বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী কিয়ামতের দিন শহিদদের সাথে থাকবেন।' (ইবনে মাজাহ)। এখানে লক্ষণীয় যে, সৎ ব্যবসায়ীদেরকে শহিদদের সমান মর্যাদা প্রদান করা হয়েছে। প্রকৃতপক্ষে ব্যবসায় ইচ্ছা করলেই প্রতারণা করা যায়। এতে পার্থিব লাভ অনেক বেশি। কিন্তু বশির সাহেবের মতো যারা এই লোভকে সংবরণ করতে পারেন, তারা স্বাভাবিকভাবেই বেশি মর্যাদার অধিকারী। এজন্য আল্লাহ পরকালে সৎ ব্যবসায়ীদের জন্য উল্লিখিত পুরস্কারের ঘোষণা দিয়েছেন। সুতরাং দেখা যাচ্ছে, বশির সাহেবের মতো সব সৎ ব্যবসায়ী পরকালে সর্বোত্তম প্রতিদান লাভ করবেন। 

4 views

Related Questions