1 Answers
বশির সাহেবের চরিত্রে ইমানের অভাব রয়েছে। প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তার অভাব মোচন করতে হবে এটি ইসলামের একটি নীতি। কেননা রাসুল (স) বলেছেন- 'যে ব্যক্তি পেট ভরে আহার করে অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে ব্যক্তি প্রকৃত ইমানদার নয়'। তিনি আরও বলেছেন- 'যার প্রতিবেশী ক্ষুধার্ত | অবস্থায় রাত্রিযাপন করে, সে আমার ওপর প্রকৃত ইমান আনেনি।'
প্রতিবেশীর অধিকার সম্পর্কে আল্লাহ বলেন- 'সদাচরণ করো প্রতিবেশীর সাথে।' (আন নিসা- ৩৬) কিন্তু উদ্দীপকে দেখা যাচ্ছে বশির সাহেব এসব নির্দেশ অমান্য করেছে। তিনি তার প্রতিবেশী কবির মিয়া অভুক্ত অবস্থায় থাকলেও কোনো খাবারের ব্যবস্থা করেননি। অথচ রাসুল (স) বলেন- কেউ যদি রান্না করে তাহলে যেন ঝোল বেশি দেয় এবং তা থেকে প্রতিবেশীকে কিছু দেয়' (তাবরানি)। সুতরাং যেহেতু প্রতিবেশীর অধিকারের বিষয়ে কুরআন ও হাদিসে এত গুরুত্বারোপ করা হয়েছে তাই বশির সাহেবের এইসব বিষয় লঙ্ঘনের মাধ্যমে ইমান হারিয়েছে।