1 Answers
জনাব বশির আঙ্গুর বিক্রেতার নিকট থেকে যে আচরণ পেয়েছেন তা প্রতারণার শামিল। প্রতারণা হলো আখলাকে যামিমাহ বা খারাপ চরিত্রের অন্যতম একটি দিক। এর অর্থ ঠকানো বা ফাঁকি দেওয়া। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। ইসলামি পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। যেমন ওজনে কম দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে খারাপ জিনিস দেওয়া, ভেজাল মেশানো, পণ্যে কেমিক্যাল দেওয়া ইত্যাদি। প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। রাসুল (স.) এ সম্পর্কে বলেন, যে প্রতারণা করে সে আমার দলভুক্ত নয়।
উদ্দীপকে দেখা যায়, বশির সাহেব আঙ্গুর বিক্রেতার কাছ থেকে পূর্ণ দাম দিয়েও সঠিক পরিমাণে আঙ্গুর পাননি। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। অর্থাৎ ওজনে কম দিয়ে উক্ত ব্যবসায়ী তাকে ঠকিয়েছে। সুতরাং বলা যায়, জনাব বশির আঙ্গুর বিক্রেতার কাছ থেকে যে আচরণ পেয়েছেন তা প্রতারণার শামিল।