1 Answers

রবিউল বিক্রেতার কাছ থেকে ভারতের দক্ষিণ পাঞ্জাব অঞ্চলে পাওয়া যায় দুগ্ধ উৎপাদনকারী মুররাহ জাতের মহিষ ক্রয় করেছিল। মুররাহ জাতের মহিষের দেহ আকারে বেশ বড় হয়। শিং ছোট বাঁকানো হয় এবং শিং বেঁকে কুণ্ডলী পাকিয়ে থাকে। এদের কপাল বড়, চওড়া ও উন্নত, পান খাটো, মোটা এবং ওলানগ্রন্থি খুব বড়। বুকের গড়ন খুবই উন্নত। দেহের পশ্চাৎ ভাগ অপেক্ষাকৃত চওড়া ও ভারী। স্ত্রী মহিষের পিছনের তুলনায় সম্মুখ ভাগ হালকা হয়। এদের গায়ের রঙ ঘন কালো, পশমও কালো রঙের হয়। তবে লেজের গোড়া সাদা হয়ে থাকে। দুধের বাঁট লম্বা, সামনের বাঁটের চেয়ে পিছনের বাট লম্বা এবং ওলান বড়। পুরুষ মহিষের ওজন প্রায় ৫৫০ কেজিও স্ত্রী মহিষের ওজন প্রায় ৪৫০ কেজি হয়ে থাকে। একটি মহিষের দৈনিক দুধ উৎপাদন ক্ষমতা ১০-১২ লিটার। এই দুধে চর্বির পরিমাণ ৭%।

উপরিউক্ত বৈশিষ্ট্য সম্পন্ন মুররাহ জাতের বলদ মহিষ হালচাষ ও গাড়ি টানার কাজে বিশেষভাবে ব্যবহৃত হয়।

4 views

Related Questions