1 Answers
রিপনের নকল পণ্য আসল বলে বিক্রি করা এক ধরনের প্রতারণা। প্রতারণা মিথ্যারই এক বিশেষ রূপ। মানুষকে ঠকানো, ফাঁকি দেওয়া, নকল পণ্য দেওয়া, পণ্যের দোষ' গোপন করা, ওজনে কম দেওয়া প্রভৃতি প্রতারণার অন্তর্ভুক্ত। প্রতারণা ইসলামি শরিয়তের পরিপন্থি একটি কাজ, যা রিপনের মধ্যে লক্ষ করা যায়। উদ্দীপকের রিপন অনলাইনে নকল পণ্য আসল বলে বিক্রি করার মাধ্যমে মানুষকে ঠকায়। তার এ কাজটি প্রতারণার অন্তর্ভুক্ত। প্রতারণা একটি জঘন্যতম অপরাধ। মিথ্যা বলা, প্রতারণা করা এগুলো মুনাফিকের লক্ষণ। কোনো মুমিন বা মুত্তাকি ব্যক্তি এসব। করতে পারে না। এ সম্পর্কে রাসুল (স) বলেন- 'যে প্রতারণা করে সে আমাদের (মুসলিমদের) দলভুক্ত নয়' (মুসলিম, তিরমিযি)। প্রতারণার মাধ্যমে যে অর্থ-সম্পদ অর্জন করা হয় তা হারাম। আর হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। যে প্রতারণা করে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হন। প্রতারণার পরিণাম হলো জাহান্নাম। কেননা প্রতারণা হলো মুনাফিকের স্বভাব আর মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে।