1 Answers

উদ্দীপকে জুলহাসের কাজটি মহান আল্লাহর শোকর আদায়ের শামিল। শোকর অর্থ কৃতজ্ঞতা প্রকাশ করা, ধন্যবাদ দেওয়া। মহান আল্লাহর নিয়ামত ও রহমতের কৃতজ্ঞতা প্রকাশ করাকে শোকর বলে। আল্লাহ তায়ালা মানুষকে অসীম নিয়ামত দিয়েছেন এবং এর শোকর করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর সর্বোত্তম নিয়ামত হলো মানুষকে সৃষ্টির সেরা ঘোষণা করা। এরপর মানুষের জীবন নির্বাহের জন্য পবিত্রতম রিজিক দিয়েছেন। পৃথিবীর সবকিছুই সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজন পূরণের জন্য। আল্লাহ তায়ালা বলেছেন, "আর যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা কর, তা হলে তা গুণে শেষ করতে পারবে না" (সুরা ইবরাহীম: ৭)। মূলত আল্লাহর নিয়ামতের পরিপূর্ণ শোকর আদায় করা মানুষের পক্ষে অসম্ভব। এরপরও মুমিনগণ সুখে থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুঃখে থাকলে আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্যধারণ করেন। আল্লাহ বলেন, 'যদি তোমরা শোকর কর, তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেবো' (সুরা ইবরাহীম: ৭)।

জোহরের নামাজ শেষে মুনাজাতে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহকে ধন্যবাদ জানায়। অর্থাৎ সে আল্লাহ তায়ালার শোকর আদায় করে। সে বিশ্বাস করে, তার বেতনের সাথে যে ইনক্রিমেন্ট যোগ হয়েছে তা মহান আল্লাহ তায়ালার অনুগ্রহ। তাই সে নামাজ শেষে আল্লাহর নিয়ামতের শোকর আদায় করে।

4 views

Related Questions