1 Answers

উদ্দীপকে ইমাম সাহেব ইসলামি শরিয়তের চতুর্থ উৎস কিয়াসের বিধান অনুসারে সমাধান দিয়েছেন। নবোদ্ভাবিত সমস্যার সমাধান দেওয়া হয় কিয়াসের মাধ্যমে। এক্ষেত্রে যদি একজন বিজ্ঞ আলিম সমাধান দেন তাহলে তাকে শরিয়ত সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী হতে হয়। এমন গুণাবলির অধিকারী হতে হয় যে ধরনের গুণাবলিসম্পন্ন মানুষকে সমাজের সবাই শ্রদ্ধা ও বিশ্বাস করে। উদ্দীপকে এমনই একজন মানুষকে কিয়াস সম্পর্কিত ব্যাখ্যা দিতে দেখা গেছে।

সিয়াম দুর্ঘটনায় পড়লে তার চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়। ইসলামের প্রাথমিক যুগে এভাবে রক্ত গ্রহণের বিধান প্রবর্তিত হয়নি। আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এভাবে রক্ত গ্রহণের প্রক্রিয়া চালু হয়েছে। উদ্দীপকে যেহেতু একজন আলিমকে সমাধান দিতে দেখা গেছে, তাই এটিকে কিয়াসের সাথে সাদৃশ্যপূর্ণ হিসেবে ধরে নেওয়া যায়। কিয়াসের ক্ষেত্রে কোনো বিতর্কের প্রয়োজন হয় না। মানবকল্যাণে সিদ্ধান্ত গৃহীত হলে সেটি সর্বসম্মতভাবে মেনে নেওয়া যায়। কেউ এভাবে রক্ত গ্রহণ প্রক্রিয়াকে অবৈধ বলবে না। সুতরাং সার্বিক বিবেচনায় দেখা যায়, ইমাম সাহেব কিয়াসের বিধান অনুসারেই সিয়ামের রক্ত গ্রহণ প্রক্রিয়াকে বৈধ বলেছেন।

4 views

Related Questions