1 Answers

সামাজিক প্রথা হচ্ছে সামাজিক জীবন অতিবাহিত করার কতগুলো অনুশাসন যা অতিমাত্রায় ক্রিয়াশীল ও ব্যক্তির আচার- ব্যবহার নিয়ন্ত্রণ করে।

সমাজের প্রত্যেক ব্যক্তিকেই কতকগুলো প্রতিষ্ঠিত প্রচলিত নিয়মানুযায়ী আচার-আচরণ পালন করতে হয়। প্রথা হলো একটি ব্যাপক প্রত্যয়, যা সমস্ত আদর্শ, লোকাচার ও লোকরীতির সমন্বয়। অর্থাৎ সামাজিক প্রথা হলো চিন্তা ও সামাজিক আচরণ প্রকাশের প্রতিষ্ঠিত প্রণালি।

5 views

Related Questions