1 Answers
উদ্দীপকে উল্লিখিত বাবুলের কাজটি হলো 'ডাকাতি'। সংরক্ষিত স্থান থেকে ব্যক্তিমালিকানাধীন সম্পদ জোর করে দখল করাকে বলা হয় ডাকাতি। পৃথিবীর প্রতিটি দেশেই ডাকাতি একটি জঘন্য অপরাধ বলে স্বীকৃত। সমাজে ডাকাতদের মর্যাদা তো নেই- ই. বরং সবাই তাদের ঘৃণার চোখে দেখে। আল্লাহ আমাদের হালাল পথে উপার্জনকে ইবাদতের সাথে তুলনা করেছেন। এই কাজ সমাজে বসবাসকারী শান্তিপ্রিয় মানুষদের জন্য মারাত্মক হুমকি। মহান আল্লাহ বলেন, 'তোমরা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না।" তিনি আরও বলেন, "তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না”। (সুরা নিসা-২৯)
উদ্দীপকে দেখা যায়, বাবুলের গঠিত দল রাতের বেলা অপরের বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল হাতিয়ে নেয়, যা ডাকাতির শামিল। আর ডাকাতি যেহেতু মহান আল্লাহর নিষেধের লঙ্ঘন, সেহেতু বলা যায়, বাবুল ও তার দলের উক্ত কর্মকাণ্ড ইসলামে নিষিদ্ধ বা হারাম।