1 Answers
জনাব আমজাদের এরূপ মনোভাব খিদমতে খালকের পরিপন্থি। ইসলামে গাছপালা ও ফসল জন্মানোর প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি তা সংরক্ষণ করতে বলা হয়েছে। মহানবি (স) বলেন- 'কোনো মুসলিম যদি বৃক্ষরোপণ করে বা শস্য রোপণ করে আর সেখান থেকে কোনো মানুষ বা পাখি কিংবা কোনো জীবজন্তু কিছু ভক্ষণ করে তাহলে তা সে ব্যক্তির জন্য সদকায় পরিণত হবে। একবার এক সাহাবা একটি পাখির ছানা নিয়ে রাসুল (স) এর নিকট আসলে তিনি নির্দেশ দিলেন- 'যাও ছানাটি যেখানে ছিল সেখানে রেখে আস।'
উদ্দীপকের আমজাদ পশুপাখির যত্ন নেওয়া, গাছ লাগান, আর্তপীড়িতের সেবা ঝামেলা এবং অর্থ ও সময়ের অপচয় মনে করেন। অথচ মানুষকে যেমন আল্লাহ তায়ালা ভালোবেসে সৃষ্টি করেছেন, তেমনি পৃথিবীর অন্যান্য সৃষ্টিও তার ভালোবাসার ফসল। সুতরাং বলা যায়, আমজাদ সাহেবের মনোভাবটি ইসলামসম্মত নয়।