1 Answers

শফিক সাহেব কৃষি বনায়নের জন্য উপযুক্ত প্রজাতি নির্বাচন করবেন। যে ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে একই সাথে পর্যায়ক্রমিকভাবে বৃক্ষ, খাদ্যফসল বা পশুখাদ্যের চাষাবাদের মাধ্যমে জমির সার্বিক উৎপাদন বৃদ্ধি করা হয় তাকে কৃষি বন বলে। কৃষিবন ব্যবস্থায় সম্মিলিত ভূমি ব্যবহার পদ্ধতি ও পরিচর্যা করে একই ফসলের সাথে স্থান ও স্তরবিন্যাস করে বহুবর্ষজীবী পরিকল্পিত কাষ্ঠল উদ্ভিদ ও পশু পালন করা হয়। এই পদ্ধতিতে একই জমি থেকে একই সময়ে কাঠ, জ্বালানি, ফল, ওষুধি গাছ উৎপাদন করা সম্ভব হয়। শফিক তার বনায়নের ক্ষেত্রে চারপাশে পাতা পড়ে না এবং কম ছায়া প্রদান করে এমন প্রজাতির গাছ নির্বাচন করবে। কম পাতা বিশিষ্ট এবং উঁচু গাছ যেমন- বাবলা, তাল, খেজুর, খয়ের, শিরিষ, নারিকেল, ডালিম ইত্যাদি গাছ লাগাবে। অন্যদিকে মাঠ ফসল নির্বাচনের সময় ছায়া সহনশীল গাছ নির্বাচন করবে।

অতএব, কৃষি বনায়ন কার্যক্রম সফল করার মাধ্যমে দীর্ঘমেয়াদি মুনাফা লাভের লক্ষ্যে উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে শফিক তার কৃষি বনের জন্য প্রজাতি নির্বাচন করবে।

5 views

Related Questions