1 Answers
উদ্দীপকে প্রথম স্বভাবের মাছগুলো হলো শান্তস্বভাবী।
শান্তস্বভাবী মাছের মধ্যে উল্লেখযোগ্য হলো বুই, কাতলা, মৃগেল, সিলভার-কার্প, থাই সরপুঁটি ইত্যাদি। এ মাছগুলো মুক্ত জলাশয়ের হলেও পুকুর, দিঘি ও ডোবায় চাষের উপযোগী। এরা খাদ্যের জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করে না, ফলে অল্প জায়গায় বেশি পরিমাণ উৎপাদন পাওয়া যায়। এ শ্রেণিভুক্ত অধিকাংশ মাছ বদ্ধ জলাশয়ে প্রজনন করে না, কৃত্রিম প্রজননের মাধ্যমে এদের পোনা উৎপাদন করা যায়। তবে এ ধরনের মাছের মধ্যে কমন কার্প ও মিরর কার্প বন্ধ জলাশয়ে প্রজনন করে। শান্ত স্বভাবের মাছগুলো খুব দ্রুত বড় হয় এবং খেতে সুস্বাদু হয়। এ কারণে বাজারে এদের পর্যাপ্ত চাহিদা থাকায় অর্থনৈতিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাক্ষুসে ও অবাঞ্চিত মাছ খাদ্য ও আবাসস্থলের জন্য অন্য চাষযোগ্য মাছের সাথে প্রতিযোগিতা করে, ফলে চাষযোগ্য মাছের উৎপাদন হ্রাস পায়।
উল্লিখিত বৈশিষ্ট্যের কারণে শান্ত স্বভাবের মাছ পুকুরে চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী।