1 Answers

মাতৃভাষা মানুষের সবচেয়ে প্রিয় এবং তা মনোভাব প্রকাশের জন্য সবচেয়ে বেশি উপযোগী। অন্য কোনো ভাষায় মনের ভাব প্রকাশ করে পরিপূর্ণ আনন্দ পাওয়া যায় না। প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে এবং মাতৃভাষার সাথে মানুষের একটি আত্মিক সম্পর্ক থাকে। বাঙালিদের কাছে বাংলা ভাষাই মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মাধ্যম। কারণ এটি বাঙালির মাতৃভাষা। বাঙালিরা পরভাষা চর্চা করে বটে, কিন্তু বাংলাতেই তার যত স্বাচ্ছন্দ্য।

Translate: Mother tongue/ language is the most favourite to people and it is the most suitable to express thoughts of mind. It is impossible to find intense happiness by expressing the thoughts of mind in no other language. The mother language of every nation has its own characteristics and man has a spiritual connection with his mother language. For Bengalees, Bengali language is the best medium to express their feelings. Because, it is their mother tongue. Though bengalees practice others language too, they are more at ease in speaking bengali.

5 views

Related Questions

সারাংশ লেখ :জ্ঞান যে বাহুতে বল দেয়, জ্ঞানের তাই শ্রেষ্ঠ ফল নয়; জ্ঞানের চরম ফল যে তা চোখে আলো দেয়। জনসাধারণের চোখে জ্ঞানের আলো আনতে হবে, যাতে মানুষের সভ্যতার যা সব অমূল্য সৃষ্টি, তার জ্ঞান-বিজ্ঞান, তার কাব্যকলা, তার মূল্য জানতে পারে। জনসাধারণ যে বঞ্চিত, সে কেবল অন্ন থেকে বঞ্চিত বলে নয়, তার পরম দুর্ভাগ্য যে সভ্যতার এইসব অমৃত থেকে সে বঞ্চিত। জনসাধারণকে যে শেখাবে একমাত্র অন্নই তার লক্ষ্য, মনে সে তার হিতৈষী হলেও, কাজে তার স্থান জনসাধারণের বঞ্চকের দলে। পৃথিবীর যেসব দেশে আজ জনসংঘ মাথা তুলেছে, জনসাধারণের মধ্যে শিক্ষার প্রচারেই তা সম্ভব হয়েছে। তার কারণ কেবল এই নয় যে, শিক্ষার গুণে পৃথিবীর হালচাল বুঝতে পেরে জনসাধারণ জীবনযুদ্ধে জয়ের কৌশল আয়ত্ত করেছে। এর একটি প্রধান কারণ সংখ্যার অনুপাতে জনসাধারণের সমাজে শক্তি লাভের যা গুরুতর বাধা অর্থাৎ সভ্যতা লোপের আশঙ্কা, শিক্ষিত জনসাধারণের বিরুদ্ধে সে বাধার ভিত্তি ক্রমশই দুর্বল হয়ে আসে।
1 Answers 63 Views