1 Answers

সজলের আচরণ থেকে বোঝা যাচ্ছে যে, সে মাদকাসক্ত। মাদকাসক্ত ব্যক্তির মধ্যে অন্যায়বোধ ও পরাজয়ের মনোভাব গড়ে ওঠে, ফলে সে তার পরিবার ও সমাজ থেকে নিজেকে সরিয়ে নেয়। সজলও ঠিকমতো বাড়ি না ফিরে তার পরিবার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে।

মাদকাসক্ত ব্যক্তি মাদকের খরচ যোগানের জন্য পরিবারের জিনিসপত্র চুরি করে এবং নির্দ্বিধায় মিথ্যা কথা বলে। সজল বাড়ি থেকে চুরি করা শুরু করেছে। মাদকাসক্ত ব্যক্তিরা মাদকের খরচ জোগাতে অপরাধ ও চোরাকারবারের সাথে জড়িত হয়। সজলও অনুরূপভাবে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। পুলিশ তাকে আসক্ত অবস্থায় গ্রেফতার করে। সুতরাং বলা যায়, মাদকাসক্তির কারণে ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনে ব্যর্থ হয়ে অপরাধমূলক কাজে লিপ্ত হয়।

6 views

Related Questions