1 Answers

সুমনের অসুস্থতার কারণ হলো বাইরের নোংরা খাবার গ্রহণ। ডায়রিয়া একটি পানি বাহিত রোগ। এরোগে শরীর থেকে পানির পরিমান কমে গিয়ে শরীরে পানির স্বল্পতা তৈরি করে। তাই পানির ঘাটতি পূরণে স্যালাইনের পাশাপাশি পানীয় খাবার এ সময় বেশি পান করা প্রয়োজন।

সুমন বাড়ির তৈরি খাবার বা পানি কোনটিই গ্রহণ করতে চায় না। বাইরের খাবারে অভ্যস্ততা তাকে ডায়রিয়ায় আক্রান্ত করে তুলেছে। তার ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার প্রধান কারণ হল সে দূষিত খাবার বাইরে থেকে গ্রহণ করেছিল। অথবা যে হাতে সে খাবার খেয়েছে তা সঠিক উপায়ে পরিষ্কার করা ছিল না। তাকে এ রোগ হতে পরিত্রান পেতে হলে পূর্বেই সচেতন হতে হবে। রোগজীবাণু সংক্রমন প্রতিরোধের জন্য কাঁচা খাদ্য পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় সংরক্ষন করতে হবে। কাঁচা ও রান্না করা খাবার এক সাথে রাখা যাবে না, তৈজসপত্র, রান্নার অন্যান্য সামগ্রি পরিচ্ছন্ন রাখতে হবে, কাঁচা ফল ও সবজি ভাল করে ধুতে হবে। অপরিচ্ছন্ন হাতে খাদ্য দ্রব্য ধরা যাবে না। পায়খানা ব্যবহারের পর হাত ভাল করে ধুয়ে ফেলতে হবে। প্রচুর তরল ও বিশুদ্ধ পানি পান করতে হবে। সংক্রামক রোগীর কাপড় পরিষ্কার ভাবে ধুয়ে ফেলতে হবে। রোগীর ঘর পরিষ্কার রাখতে হবে। খাদ্য সংরক্ষণের স্থান পরিচ্ছন্ন রাখতে হবে। এসকল উপায় অবলম্বন করলে সুমন তার এ অবস্থা হতে পূর্বেই রক্ষা পেতে পারত। 

4 views

Related Questions