1 Answers
উদ্দীপকে মি. তেভেজ একজন মূল্যবোধসম্পন্ন মানুষ। মূল্যবোধ হচ্ছে এমন কিছু বিষয়, যার মূল্য ও গুরুত্ব রয়েছে। মি. তেভেজ তার দৈনন্দিন জীবনাচরণ সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। তিনি তার কর্মে অত্যন্ত যত্নশীল, যা অন্য সব মানুষের কাছে আকর্ষণীয় মনে হয়। তিনি অত্যন্ত যত্নের সাথে তার জীবনের লক্ষ্যগুলো পূরণ করেন। জীবনের লক্ষ্য পূরণের জন্য যেসব কাজ করা দরকার, তিনি সেসব কাজ করে থাকেন। এজন্য সবাই তাকে সমর্থন ও তার প্রশংসা করে।
মূলকথা: মূল্যবোধসম্পন্ন ব্যক্তি সুষ্ঠুভাবে জীবন পরিচালনা করে।
4 views
Answered