1 Answers
মি. টনি একজন বিবেকবান মানুষ। তার বিবেক মূলত পারিবারিক ও সামাজিক, ধর্মীয় চেতনা, ঈশ্বরপ্রেম ও মানবপ্রেম দ্বারা গঠিত। মি. টনি নিয়মিত ধর্ম চর্চা করেন। তিনি ধর্মীয় গ্রন্থাদি পাঠ করেন এবং যীশুর বাণীসমূহ বিশ্লেষণ করেন। তিনি নিয়মিত প্রার্থনা করেন, নিয়মিত গির্জায় যান এবং আলোচনায় অংশগ্রহণ করেন। মানুষের প্রতি তিনি অত্যন্ত দয়াশীল। তিনি মানুষকে বিপদে-আপদে সাহায্য করেন। সবসময় মানুষের মঙ্গল কামনা করেন। তার বিবেক মূলত বহিঃপ্রভাবিত মূল্যবোধ দ্বারা গঠিত। মূলকথা বহিঃপ্রভাবিত মূল্যবোধ বিবেক গঠন করে।
5 views
Answered