1 Answers
স্থানীয় পর্যায়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় সরকারের উন্নয়নে ত্বরিত উদ্যোগ গ্রহণ সম্ভব। বর্তমান রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বিশাল। রাজধানীতে বসে কেন্দ্রীয় সরকারের একার পক্ষে দেশের সর্বত্র সুষ্ঠুভাবে শসনকার্য পরিচালনা, নানা বিষয়ে দৈনন্দিন নজর রাখা, স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ও সঠিক সময়ে পদক্ষেপ গ্রহণ, উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা ও নির্বিশেষে সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয় না। স্থানীয় সরকার দ্বারা তা সহজসাধ্য হয়। এ ব্যবস্থায় স্থানীয় উন্নয়নে ত্বরিত উদ্যোগ গ্রহণ সম্ভব হয়।
5 views
Answered