1 Answers

উদ্দীপকে মাহিরকে কলকারখানা স্থাপনে যে কারণে নিরুৎসাহিত করেছে তা পাঠ্যপুস্তকে শিল্পক্ষেত্রে প্রতিবন্ধকতাকে নির্দেশ করে।

অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা শিল্পক্ষেত্রে অগ্রগতির একটি বড় বাধা। প্রয়োজনীয় সংখ্যক স্থল, নৌ ও বিমানবন্দরের অভাব, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উচ্চমূল্য, এগুলো উৎপাদন ও সরবরাহে অপর্যাপ্ততা, রাস্তাঘাট, সেতু ইত্যাদির অপর্যাপ্ততা ও অনুন্নত অবস্থা নতুন শিল্প স্থাপন ও উৎপাদন বৃদ্ধির পক্ষে বড় বাধা। এছাড়া দেশের সামাজিক-রাজনৈতিক পরিস্থিতি তথা রাজনৈতিক অস্থিতিশীলতা শিল্পখাতের উন্নয়নের অনুকূল নয়। রাজনৈতিক কর্মসূচি যেমন হরতাল, বিক্ষোভ, অবরোধ ইত্যাদি শিল্পখাতের উৎপাদনশীলতার উল্লেখযোগ্য নেতিবাচক প্রভাব ফেলে। শ্রমিকদের আয় কমে যায়। উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হয় ও উৎপাদিত পণ্যের দাম বেড়ে যায়। এতে বাজারে দ্রব্যের চাহিদা কমে ও শিল্পমালিকদের আয় কমে যায়। ফলে নতুন উদ্যোগ ও বিনিয়োগ করার প্রবণতাও হ্রাস পায়।

মাহিরকে কলকারখানা স্থাপনে তার আত্মীয়স্বজনরা নিরুৎসাহিত করেছিল। কারণ যেখানে কলকারখানা স্থাপন করতে চায় সেখানে বিদ্যুৎ থাকে না, গ্যাস পাওয়া যায় না। আবার শ্রমিক অসন্তোষ ও অনুন্নত যাতায়াত ব্যবস্থা রয়েছে। সমস্যাগুলো পাঠ্যপুস্তকের সাথে শিল্পক্ষেত্রে প্রতিবন্ধকতার সাথে মিল রয়েছে।

5 views

Related Questions