1 Answers

উদ্দীপকের আশিক ভূমিকম্পের সম্মুখীন হয়েছিল।

ভূমিকম্প হলো সম্পূর্ণ প্রাকৃতিক একটি দুর্যোগ। এটি এমন একটি প্রাকৃতিক দুর্যোগ, যার কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। ভূমিকম্পের বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণ হলো ভূপৃষ্ঠের টেকনোটিক প্লেটের আলোড়ন। পৃথিবীর গঠন উপাদান হিসেবে যে টেকনোটিক প্লেট রয়েছে তার মধ্যে কখনো যদি আলোড়ন সৃষ্টি হয় তবে তা ভূমিকম্পের কারণ হতে পারে। আবার ভূঅভ্যন্তরে আকস্মিক কোনো আলোড়ন বা কম্পনের ফলেও ভূমিকম্প হতে পারে। উদ্দীপকে আশিক পড়ার টেবিলে বসে পড়ার সময় হঠাৎ খেয়াল করল যে, চেয়ার, টেবিল, বই, খাতা, একসাথে কাঁপছে। শোকেসের উপর জিনিসপত্র আপনা আপনি পড়ে যাচ্ছে। অর্থাৎ এ বিষয়টি একমাত্র ভূমিকম্পের মাধ্যমেই সম্ভব হয়েছে।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, পাহাড়ধস কিংবা ভূমিধস ইত্যাদি কারণেও ভূমিকম্প হতে পারে।

4 views

Related Questions