1 Answers

কৃষি শিক্ষক রফিক সাহেব নবম শ্রেণির কৃষিশিক্ষা ক্লাসে রিল ভূমিক্ষয় নিয়ে আলোচনা করেছিলেন।
যখন বৃষ্টি বা সেচের পানি ঢাল বেয়ে উঁচু স্থান থেকে নিচের দিকে প্রবাহিত হয় তখন মাটির উপরিভাগের নরম ও উর্বর মাটিকণা কেটে নিয়ে অন্যত্র চলে যায়। এটিই হলো আস্তরণ ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ হলো সেচ পদ্ধতি, বৃষ্টিপাত ও ভূমির ঢাল। বৃষ্টিপাত চাষাবাদের জন্য যেমন ভালো তেমনিভাবে ভূমিক্ষয়ের প্রধান কারণ। বৃষ্টিপাতের তীব্রতা, সংখ্যা ও পরিমাণ ভূমিক্ষয়কে প্রভাবিত করে। রিল ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়েরই ২য় ধাপ। বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হলে জমির ঢাল বরাবর লম্বাকৃতির রেখা সৃষ্টি হয়। এগুলো দেখতে অনেকটা হাতের রেখার মতো হয়। এসব রেখা কালক্রমে দৈর্ঘ্যে ও প্রস্থে বড় হতে থাকে। বৃষ্টির পানির স্রোতধারা উর্বর মাটি জমি হতে ধুয়ে নিয়ে যায় ফলে জমি উর্বরতা হারায় ও কৃষি কাজের অসুবিধা সৃষ্টি করে।
অতএব বলা যায়, বৃষ্টিপাত ও অনিয়ন্ত্রিত সেচ উল্লিখিত ভূমিক্ষয়ের কারণ।

6 views

Related Questions