1 Answers

বেদ ও উপনিষদে বলা হয়েছে- ব্রহ্ম বা ঈশ্বর এক ও অদ্বিতীয়। ব্রহ্ম বা ঈশ্বর একাধিক নন। এই যে এক ঈশ্বরে বিশ্বাস, একেই বলে একেশ্বরবাদ। প্রচলিত বহু দেব-দেবীর উপাসনা হিন্দুধর্মের একটি বিশেষ দিক। তবে দেব-দেবীগণ ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন শক্তি বা গুণের অধিকারী। ঋগ্বেদে ইন্দ্র, অগ্নি, বায়ু, ঊষা প্রভৃতি দেব-দেবীর স্তুতি রয়েছে। এঁরা ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও তাঁদের সম্মিলিত শক্তির কেন্দ্র হলো ঈশ্বর। সুতরাং অবতার বা দেব-দেবীগণ এক পরমেশ্বরেরই ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। সুতরাং অবতার ও দেব-দেবী একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ। তাই প্রশ্নের উক্তিটি যথার্থ ও যুক্তিযুক্ত।

5 views

Related Questions