1 Answers
আকাশে মধ্যাহ্ন সূর্যের অবস্থান দেখে যে সময় নির্ণয় করা হয় তাকে স্থানীয় সময় বলে। কোনো স্থানে সূর্য যখন ঠিক মাথার উপর আসে, তখন সেখানে বেলা ১২টা ধরে যে সময় গণনা করা হয় তা ঐ স্থানের স্থানীয় সময়। একই দ্রাঘিমারেখায় অবস্থিত সকল স্থানের স্থানীয় সময় এক। কিন্তু দ্রাঘিমারেখার ভিন্নতার কারণে স্থানীয় সময়ে ভিন্নতা দেখা যায়। অতএব বলা যায়, দ্রাঘিমারেখার ভিন্নতার কারণে স্থানীয় সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন হয়।
5 views
Answered