1 Answers

সনাতন ধর্ম বা হিন্দুধর্ম অনুসারে স্রষ্টার স্বরূপ বিশ্লেষণ করতে গিয়ে তাকে ব্রহ্ম, ঈশ্বর, ভগবান, অবতার এবং আত্মা নামে অভিহিত করা হয়েছে। মূলত ঈশ্বর ভগবান, অবতার এবং আত্মা একই তিনি হচ্ছেন ঈশ্বর। এগুলো হচ্ছে তার ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র।

ব্রহ্মরূপে স্রষ্টা নিরাকার, নির্গুণ। ব্রহ্ম যখন জীব ও জগতের ওপর প্রভুত্ব করেন, তখন তিনি ঈশ্বর। ঈশ্বর নিরাকার তবে প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বর যখন ভক্তের ডাকে সাড়া দেন, তাঁর কাছে আসেন, নানা রকম লীলা করেন, তখন তাঁকে বলা হয় ভগবান। আবার মঙ্গলকর কোনো উদ্দেশ্য সাধনের জন্য ঈশ্বর যখন জীব রূপ ধারণ করে পৃথিবীতে অবতরণ করেন তখন তাঁকে বলে অবতার। ব্রহ্ম, ঈশ্বর, ভগবান ও অবতার আলাদা নয়, এ হচ্ছে একই সর্বশক্তিমান স্রষ্টা বা ব্রহ্মেরই ভিন্ন ভিন্ন প্রকাশ।

4 views

Related Questions