1 Answers

উদ্দীপক ও 'নিয়তি' গল্প ভিন্ন প্রেক্ষাপটে রচিত হলেও মূল সুর অভিন্ন- মন্তব্যটি যথার্থ।

মনিবের সঙ্গে ভৃত্যের ব্যবধান থাকলেও তাদের মধ্যে ভালোবাসাও থাকে অনেক বেশি। মনিব তার পালিত পশুটিকে যতখানি ভালোবাসে, পশুটি তার থেকেও অনেক বেশি ভালোবাসে তার মনিবকে। মাঝে মাঝে নিজের জীবন বিসর্জন দিয়ে তারা এই ভালোবাসার প্রমাণ দেয়।

উদ্দীপকে মনিবের প্রতি ভৃত্যের আনুগত্য প্রকাশ পেয়েছে। মনিব জ্বরে আক্রান্ত হলে ভৃত্য নিজে নাওয়া-খাওয়া ভুলে দিন-রাত সেবা করেছে। মনিবকে সুস্থ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। মনিবের সেবা করতে গিয়ে শেষ পর্যন্ত সে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছে। 'নিয়তি' গল্পে একটি কুকুর মনিবের ছেলেকে সাপের দংশন থেকে বাঁচাতে গিয়ে নিজে সেই বিষে জর্জরিত হয়েছে। তার কষ্টের চরম পরিণতি সহ্য করতে না পেরে মনিব এক সময় তাকে গুলি করে কষ্ট থেকে মুক্তি দিয়েছেন।

উদ্দীপকে মানুষের প্রতি মানুষের আনুগত্য এবং 'নিয়তি' গল্পে মানুষের প্রতি কুকুরের আনুগত্য প্রকাশ পেয়েছে। উভয় ক্ষেত্রেই মনিবের প্রতি ভৃত্যের কৃতজ্ঞতা প্রকাশের দিকটি মুখ্য। তাই বলা যায়, প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক ও 'নিয়তি' গল্পে মনিবের প্রতি আনুগত্য প্রদর্শনের রূপ এক। যা 

4 views

Related Questions