1 Answers

গৌতম বুদ্ধ নির্দেশিত তৃষ্ণা থেকে মুক্তির দ্বিতীয় স্তর হচ্ছে সমাধি। আসক্তিমুক্ত হয়ে মার্গফল লাভের জন্য নিরবচ্ছিন্ন সাধনার নাম সমাধি। এ স্তরে সুখ-দুঃখ অতিক্রান্ত হয়ে শুধু স্মৃতিটুকু অবশিষ্ট থাকে। সমাধির দ্বারা ছয় রকম বিশেষ জ্ঞান অর্জন হয়ে থাকে; যথা-দিব্যাদিব্য দর্শন, দিব্য শ্রবণ, অন্যের মনোভাব জানা, পূর্বজন্মের স্মৃতি মনে করা, রিপু দমনের ক্ষমতা লাভ, অলৌকিক বা ঋদ্ধিশক্তি অর্জন। অর্হৎ ভিক্ষুগণ এসব বিশেষ জ্ঞানের অধিকারী। এরা নির্বাণ প্রত্যক্ষ করেছেন এবং পুনরায় জন্মগ্রহণ করবেন না। ধ্যানের মাধ্যমে চিত্তকে সংযত করে মার্গলাভের জন্য কঠোর এবং নিরবচ্ছিন্ন সাধনা করাকেই সমাধি বলে অভিহিত করা হয়। 

4 views

Related Questions