1 Answers
""প্রবাস বন্ধু' গল্পের লেখক ও উদ্দীপকের নবিন এক নয়"- মন্তব্যটি যথার্থ। ভ্রমণ মানুষকে বাস্তবজ্ঞানে পরিপূর্ণ করে।
মানুষ ভ্রমণ থেকে এমন কিছু জ্ঞান অর্জন করে যা বই পড়ে অর্জনের চেয়ে অনেক বেশি আনন্দের। ভ্রমণ শুধু মানুষকে জ্ঞানই দেয় না, মানুষকে মানসিকভাবেও সুস্থ রাখে।
উদ্দীপকের নবিন তার বন্ধু রকিবের গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সেখানে গিয়ে দর্শনীয় স্থান ঘুরে বেড়ানোর সুযোগ পায়। সেখানে ঘুরতে গিয়ে রকিবদের অপরিসীম ভালোবাসা ও আন্তরিকতা লাভ করে। তাদের আতিথেয়তায় নবিন মুগ্ধ হয়। এমনকি ফেরার সময় তার চোখ সজল হয়ে ওঠে। 'প্রবাস বন্ধু' গল্পে লেখক আফগানিস্তানে থাকার সময়কার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সেখানে তার দেখাশুনা করার জন্য আবদুর রহমান আন্তরিকতার সঙ্গে লেখকের যত্ন নিয়েছেন। লেখকের প্রতি তার বিনয় ও আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। এমনকি তার আতিথেয়তা পেতে পেতে লেখক ক্লান্ত ও ভীত হলেও আবদুর রহমান তার দায়িত্ব পালনে ছিল দৃঢ়। লেখক আবদুর রহমানের আপ্যায়নের বিষয়টি উপভোগ করেছেন এবং অত্যন্ত হাস্যরসের মধ্য দিয়ে তা বর্ণনা করেছেন।
উদ্দীপকে রকিবের পরিবারের সদস্যদের আতিথেয়তায় নবিনের অশ্রুসিক্ত হওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। 'প্রবাস বন্ধু' গল্পের লেখকের মাঝে এমন কিছু দেখা যায়নি। তিনি অত্যন্ত আগ্রহ ও হাস্যরসের মধ্য দিয়ে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেছেন। তাই বলা যায়, উদ্দীপকের সাথে গল্পের অতিথি আপ্যায়নের মিল থাকলেও উদ্দীপকের নবিন ও গল্পের লেখকের অভিজ্ঞতা এক নয়, আলাদা।